চট্টগ্রাম আনোয়ারা থানার রায়পুর এলাকার আনোয়ার মাঝির ঘরের খাটের নিচ থেকে ৩ কোটি টাকা মূল্যের এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় আনোয়ার মাঝির স্ত্রী মনোয়ারা বেগমেকে (৪৩) গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
আজ শুক্রবার র্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ‘গোপন তথ্যে আনোয়ারা উপজেলার দক্ষিণ পরুয়া পাড়া এলাকার আনোয়ার মাঝির বাড়িতে অভিযানে যায় র্যাবের একটি টিম। র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র্যাবের সদস্যরা মনোয়ারা বেগমকে গ্রেপ্তার করে। মনোয়ারা আনোয়ার মাঝির স্ত্রী। পরে মনোয়ারার তথ্য মতে ঘরের বারান্দায় খাটের নিচ থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, মনোয়ারাসহ তার পরিবারের অন্য সদস্যরা দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার মায়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সরবরাহকারী সিন্ডিকেটের মাধ্যমে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে। এরপর চট্টগ্রাম জেলা ও মহানগরীসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক কারবারি ও সেবনকারীদের কাছে খুচরা ও পাইকারি মূল্যে বিক্রয় করে।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






