সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১০৮১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছে ৭১৫ জন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১০৮১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় জড়িত ৭১৫ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১৭৯৬ জনকে।
অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে এলজি ১টি, বিদেশি পিস্তল ২টি, একনলা বন্দুক ৪টি, দুইনলা বন্দুক ১টি, দেশীয় ওয়ান সুটারগান ৩টি, রিভলভার ১টি, ওয়ান সুটারগান ১ টি, রিভলভারের গুলি ২১ রাউন্ড, গুলির খোসা ২২টি, গুলি ২৭ রাউন্ড, ম্যাগজিন ২টি, কার্তুজ ১৬ রাউন্ড, কার্তুজের খোসা ২০টি ও বার্মিজ চাকু ১টি।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






