সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মোট ১ হাজার ৩৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ সোমবার পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৮৮০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৪৭৩ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১ হাজার ৩৫৩ জনকে।
এই অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে ১৬টি ছুরি, ১টি কুড়াল, ২টি কিরিছ, ৮টি চাপাতি, ১৬টি এক কাইট্র, ১টি টেটা, ২টি কোচা, ৫টি লোহার পাইপ, ২টি বিদেশি পিস্তল, ১২ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন, ১টি পাইপগান, ৪ রাউন্ড ১২ বোর লীডবল, ২টি স্টিলের সুইট গিয়ার চাকু ও ১টি পিস্তল সদৃশ গ্যাস লাইটার।
বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছে পুলিশ সদর দফতর।
এলএনডি/এমআর
For 24/7 breaking news :
English News – www.libertynewsbd.com
বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
Facebook – www.facebook.com/libertynewsbd/
Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
X (Twitter) – www.x.com/libertynewsbd
Instagram – www.instagram.com/libertynewsbd
YouTube – www.youtube.com/@LibertyNewsBD






