ইসলামী আন্দোলনের সমাবেশস্থল থেকে দেশীয় অস্ত্রসহ আটক ৫

Liberty News Desk
ফাইল ছবি

সোহরাওয়ার্দী উদ্যানে চলমান ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ চলাকালীন সমাবেশের মূল স্টেজের পিছন থেকে দেশীয় অস্ত্রসহ ৫ জনকে আটক করে শাহবাগ থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে সমাবেশের নেতাকর্মীরা। বর্তমান তারা শাহবাগ থানা হাজতে রয়েছেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

আটককৃতরা হলেন, পাবনার মোঃ এনামুল (৪১), ময়মনসিংহের মিজানুর রহমান (৪১), সোহরাওয়ার্দীর (ভাসমান) আলম (৩৬), বরগুনার মোঃ মনিরুজ্জামান(৩৯) এবং নারায়ণগঞ্জের মোঃ মামুন (২৯)।

তাদের বিষয়ে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশের গণমাধ্যম শাখা।

এলএনডি/এমআর

For 24/7 breaking news :

English News – www.libertynewsbd.com
বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
Facebook – www.facebook.com/libertynewsbd/
Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
X (Twitter) – www.x.com/libertynewsbd
Instagram – www.instagram.com/libertynewsbd
YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন