দারুস সালামে দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

Liberty News Desk

 রাজধানী মিরপুর দারুস সালাম এলাকার আহমেদনগরে দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ জানিয়েছে নিহতদের বয়স হবে আনুমানিক ২০ থেকে ২৫ বছর।

শনিবার (৩১ মে) দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে দারুস সালাম বেড়িবাঁধ আহমেদ নগর হাড্ডি পট্টি এলাকায় দুই যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহতদের নাম ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন। ঘটনার বিস্তারিত কারণ জানার চেষ্টাও করা হচ্ছে।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে তিনি জানান।

এলএনডি/এসএইচ

– 

English News : https://www.libertynewsbd.com 

বাংলা সংবাদ : https://www.bangla.libertynewsbd.com 

X : https://www.x.com/libertynewsbd 

Instagram : https://www.instagram.com/libertynewsbd/

শেয়ার করুন