বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিপ্লবে রাজধানীর যাত্রাবাড়ী থানার পৃথক মামলায় ভারতে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার সাবেক মন্ত্রী আমীর হোসেন আমু ও আইনমন্ত্রী আনিসুল হকসহ ৭জনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার তাদের প্রত্যেকে আদালতে তুলে গ্রেপ্তার দেখানোর আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তারা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
গ্রেপ্তার দেখানো অন্য আসামিরা হলেন-সাবেক মন্ত্রী শাজাহান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনু।
এর মধ্যে আনিসুল হককে তিন মামলায়, মনিরুল ইসলাম মনুকে তিন মামলায়, আমীর হোসেন আমুকে দুই মামলায়, রাশেদ খান মেননকে দুই মামলায়, হাসানুল হক ইনুকে দুই মামলায়, জুনাইদ পলককে দুই মামলায়, শাজাহান খানকে এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
সাবেক ৭ মন্ত্রী-এমপিকে নতুন করে গ্রেপ্তার দেখানো এসব মামলাগুলো বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিপ্লব কেন্দ্রিক হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা হয়েছিল। এসব মামলায় প্রধান আসামি ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনা।
–
English News : https://www.libertynewsbd.com
বাংলা সংবাদ : https://www.bangla.libertynewsbd.com
X : https://www.x.com/libertynewsbd
Instagram : https://www.instagram.com/libertynewsbd/






