শিবগঞ্জে জমি বিরোধে যুবককে পিটিয়ে হত্যা, বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

Liberty News Desk

মো: রিপন মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মাসুদ রানা (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাসুদ রানা মির্জাপুর গ্রামের মৃত হাসান আলীর ছেলে। এ ঘটনায় নিহতের মা মনোয়ারা বেগম, বোন শেফালি, চাচাতো ভাই শহিদুলসহ উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুদের সঙ্গে একই গ্রামের মতিয়ার রহমান মতিনের দীর্ঘদিন ধরে এক শতক জমি নিয়ে বিরোধ চলছিল। রোববার দুপুরে উভয় পক্ষ আমিন ডেকে শালিসের মাধ্যমে জমি মাপযোগ করে মীমাংসার চেষ্টা করে। কিন্তু সমঝোতা না হওয়ায় বিকেলে মতিয়ার ও তার লোকজন সালিস চলাকালে মাসুদ ও তার পরিবারের সদস্যদের লাঠিসোঁটা দিয়ে মারধর করে।

আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে মাসুদের মৃত্যু হয়। এ খবরে উত্তেজিত জনতা অভিযুক্তদের দুটি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়।

বগুড়ার সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, মাসুদ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিন নারীসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলএনডি/এসএইচ

English News : https://www.libertynewsbd.com 

বাংলা সংবাদ : https://www.bangla.libertynewsbd.com 

X : https://www.x.com/libertynewsbd 

Instagram : https://www.instagram.com/libertynewsbd/

শেয়ার করুন