মো.শিমুল , দিনাজপুর প্রতিনিধিঃ গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবিরকে গ্রেফতার করেছে দিনাজপুর জেলা পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত নয়টার দিকে দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ওই বাসাটি তাঁর বোন, প্রফেসর আফরোজা পারভিন কবীরের।
দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হোসাইন বলেন, শাহ সারোয়ার কবিরের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। তিনি এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়। তিনি গত ১ মার্চ থেকে আত্মগোপনে ছিলেন।
শাহ সারোয়ার কবির গাইবান্ধা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গাইবান্ধা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার পর তাঁকে গাইবান্ধা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এলএনডি/এনই






