দিনাজপুরে সাবেক ও বর্তমান ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

Liberty News Desk

দিনাজপুর প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য এবং গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দিনাজপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) দিনাজপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহিন খান, ছাত্রদলের সাবেক নেতা এডভোকেট কবির বিন গোলাম চার্লি, দিনাজপুর সরকারি কলেজের সাবেক ভিপি হামিদুর রহমানসহ জেলা ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিসালাত ইসলাম সজীব। সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুর নবী ইসলাম শুভ।

সবশেষে বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এলএনডি/এনই

শেয়ার করুন