বগুড়ার গাবতলীতে গাছ কেটে জমি দখলের অভিযোগ

Liberty News Desk

গাবতলী (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের সাবেকপাড়া গ্রামে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গ্রামের বাসিন্দা ও আর্মি অফিসার সার্জেন্ট শফিকুল ইসলাম স্থানীয় বাসিন্দা বাবলু মিয়ার স্ত্রী রাশেদার কাছ থেকে তার পৈতৃক সম্পত্তি ক্রয় করেন। দীর্ঘদিন ধরে তিনি ওই জমিতে প্রাচীর দিয়ে ভোগদখল করে আসছিলেন।

গত ২৫ মার্চ প্রতিপক্ষরা শফিকুল ইসলামের জমির সীমানায় থাকা বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে, যার ফলে প্রায় ১০ হাজার টাকার ক্ষতি হয়। এ সময় তারা জমি দখলের হুমকিও দেন।

এ ঘটনায় শফিকুল ইসলাম গত ২৭ মার্চ বাদশা মণ্ডল ও হাফিজার রহমানকে অভিযুক্ত করে গাবতলী থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছেন।

এলএনডি/এনই

শেয়ার করুন