নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

Liberty News Desk

নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে একজন আহ্বায়ক, তিনজন যুগ্ম আহ্বায়ক ও ২৯ জন সদস্য রাখা হয়েছে। আহ্বায়ক হিসেবে রয়েছেন অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, মাশুকুল ইসলাম রাজীব ও শরিফ আহমেদ টুটুল।

সদস্যদের মধ্যে রয়েছেন মুহাম্মদ গিয়াসউদ্দিন, আজহারুল ইসলাম মান্নান, লুৎফর রহমান আবদু, মাহফুজুর রহমান হুমায়ুন, ইউসুফ আলী ভূঁইয়া, শহিদুল ইসলাম টিটু, মাজেদুল ইসলাম, মোশারফ হোসেন, আশরাফুল হক রিপন, মজিবর রহমান ভূঁইয়া, মোশতাক আহমেদ, শাহজাহান মেম্বার, শামসুল হক মোল্লা, বাছির উদ্দিন বাচ্চু, আব্দুল বারী ভূঁইয়া, তাসিকুল হক ওসমান, জুয়েল আরমান, মাহমুদউল্লাহ, একরামুল কবির মামুন, রিয়াজুল ইসলাম, আনোয়ার সাদাত সায়েম, রিয়াদ মো. চৌধুরী, রহিমা শরিফ মায়া, অকিল উদ্দিন ভূঁইয়া, সেলিম হক রুমী, নুরনবী ভূঁইয়া, নাদিম হাসান মিঠু ও হামিদুল হক খান।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ গতকাল রাতেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহ্বায়ক কমিটি সম্প্রসারণ করা হয়েছে। নতুন করে ৩৩ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে গত ২ ফেব্রুয়ারি জেলা বিএনপির পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা দেওয়া হয়। সেখানে আহ্বায়ক হিসেবে অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, মাশুকুল ইসলাম রাজীব, শরিফ আহমেদ টুটুল ও মুহাম্মদ গিয়াসউদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়। দেড় মাসের মাথায় সেই কমিটি সম্প্রসারণ করেছে বিএনপি।

এলএনডি/ এসএইচ

শেয়ার করুন