রাজধানীর গাবতলী বাস টার্মিনালে দারুস সালাম থানা শ্রমিক দলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

Liberty News Desk

অনিক খাঁন, ঢাকা: গাবতলী বাস টার্মিনালে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, অনুষ্ঠানে দারুস সালাম থানা শ্রমিক দলের নেতাকর্মী ও অঙ্গ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

আজ ২০ মার্চ রোজ (বৃহস্পতিবার) এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনা ও সকল মুসলিম উম্মার সুস্থতা কামনায় দোয়া করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন জনাব মোস্তফা জগলুল পাশা(পাপেল) সাবেক সদস্য সচিব ঢাকা মহানগর উত্তর যুবদল, কামরুজ্জামান সদস্য সচিব ঢাকা মহানগর উত্তর শ্রমিক দল, গোলাম রসুল পারভেজ আহ্বায়ক দারুস সালাম থানা এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

জনাব মোস্তফা জগলুল পাশা (পাপেল) বলেন দলমত নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নের জন্য কাজ করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন নামে বে নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে।

বিগত শত বছর স্বৈরাচার সরকারের যারা যেভাবে গাবতলী বাস টার্মিনাল কে চাঁদাবাজি করে শোষণ করে গেছে তাদের চাঁদাবাজি বন্ধ করতে হবে এবং শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে শ্রমিক দলকে একত্রিত ভাবে কাজ করে একই পরিবার হিসেবে গড়ে তুলতে হবে।

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে বাংলাদেশ সংস্কারে ৩১ দফা প্রস্তাবনা কার্যকর করতে হবে এবং সে অনুযায়ী দেশ সংস্কার করে মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে। শ্রমিক দলের সবাই কে একত্রিত হয়ে চাঁদাবাজি রুখে দিতে হবে। গাবতলী বাস টার্মিনালে চাঁদাবাজিতে যারাই যুক্ত থাকুন না কেন সে যে দলেরই হোক না কেন, “এমনকি শ্রমিক দলের ও লোকজন হলেও তাকে আইনের আওতায় আনতে হবে”।

বাংলাদেশ বিএনপি, শ্রমিক দল সহ সমস্ত অঙ্গ সংগঠনকে একত্রিত হয়ে হয়ে কাজ করতে হবে। শ্রমিকরা এদেশের রত্নভাণ্ডার তাই শ্রমিকদের ন্যায্য মূল্য হাসিল করতে হবে ও শিশু শ্রম বন্ধ করতে হবে।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিভিন্ন নেতাকর্মীরা তাদের মূল্যবান বক্তব্য রাখেন। পরবর্তীতে মুসলিম উম্মার সকলের জন্য দোয়া ও ইফতার গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

শেয়ার করুন