বগুড়ার ধুনটে ছোট বোনকে ধর্ষণ, বড় ভাই গ্রেফতার

Liberty News Desk

আব্দুল মোমিন, বগুড়াঃ বগুড়া ধুনট উপজেলার চুনিয়াপাড়া (গুচ্ছগ্রাম)’র মৃত রঞ্জু মন্ডলের ছেলে সুজন (২২) নামে এক ব্যক্তি আপন ছোট বোনকে ধর্ষণ করেছে।   
                       
গত বুধবার (১৯ই মার্চ) এ বিষয়ে ভুক্তভোগী মা খোদেজা বেগম বাদী হয়ে ধুনট থানায় এজাহার দায়ের করে। এতে বলা হয়, ভুক্তভোগী মা বগুড়ার শেরপুর পৌরসভার অন্তর্গত উপশর এলাকায় জনৈক এক ব্যক্তির বাড়ীতে থেকে গৃহকর্মীর কাজ করেন।

উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চনিয়াপাড়া (গুচ্ছগ্রামে) ভুক্তভোগীর বৃদ্ধ মা (৬৫), ছেলে সুজন(২২) ও ছোট মেয়ে (১৫) সরকারী ভাবে বরাদ্দ পাওয়া বাড়ীতে বসবাস করে।

গত ১৯ মার্চ বিকাল সাড়ে ৫ টার সময় প্রতিবেশী জনৈক ব্যক্তির মোবাইল ফোনে সংবাদ পেয়ে ভুক্তভোগী বাড়ীতে এসে মেয়ে (১৫) সঙ্গে কথা বলে জানতে‌ পারে যে, ছেলে সুজন দুই মাস যাবত ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক মেয়েকে ধর্ষণ করে।                               

উল্লেখ্য যে ভুক্তভোগীর বৃদ্ধ মা মেয়ে ও ছেলে একই ঘরে একই খাটে নিয়মিত ঘুমিয়ে আসছে। গত ১৮ই মার্চ রাত অনুমানিক ১০ টার দিকে পশ্চিম দুয়ারী চৌচালা টিনসেট ঘরে ভুক্তভোগীর বৃদ্ধ মা ঘুমিয়ে পড়লে ছেলে সুজন মিয়া তার বোন(১৫) কে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিষয়টি প্রকাশ করতে বাধ্য হয় ভুক্তভোগীর মা এবং এর পরই ধর্ষক সুজনকে থানা পুলিশ গ্রেফতার করে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুর আলম জানান, ভিকটিমের মা খোদেজা বেগম এ বিষয়ে এজাহার দায়ের করেছে। তার পরিপ্রেক্ষিতে আসামি সুজন মিয়াকে গ্রেফতারের পর বৃহস্পতিবার সকালে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন