কাহালু উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদ থেকে রবি বহিষ্কার

Liberty News Desk

কাহালু (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার কাহালু উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদসহ প্রাথমিক সদস্য পদ থেকে মো. মোরশেদুল ইসলাম রবি’কে স্থায়ীভাবে বহিষ্কার করেছেন কাহালু উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও কার্যকরী কমিটি। বুধবার (১৯ মার্চ ২০২৫ তারিখ) সকালে মো. মোরশেদুল ইসলাম রবি’কে কাহালু উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদ ইকবাল জিতুর স্বাক্ষরিত বহিষ্কার নোটিশ প্রদানের মাধ্যমে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

কাহালু উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জাহিদ ইকবাল জিতুর স্বাক্ষরিত বহিষ্কার নোটিশে বলা হয়েছে, মো. মোরশেদুল ইসলাম রবি কাহালু উপজেলা প্রেসক্লাবের গঠনতন্ত্র অবমাননা, কাহালু উপজেলা প্রেসক্লাবের কমিটির সদস্যদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, কাহালু উপজেলা প্রেসক্লাবের অর্থ আত্মসাৎ, কাহালু উপজেলা প্রেসক্লাবের নীতিবহির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত থাকা, সাংবাদিকতার নামে অপসাংবাদিকতায় লিপ্ত থাকা, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করা, কাহালু উপজেলা প্রেসক্লাবের নাম ব্যবহার করে যেখানে সেখানে অপকর্ম করা, কাহালু উপজেলা প্রেসক্লাবের সদস্যদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করা সহ নানান অপরাধে জড়িয়ে পড়েন।

বহিষ্কার নোটিশে আরো বলা হয়, তার বিরুদ্ধে কাহালু উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদকে অপব্যবহার করে যেখানে সেখানে গিয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে অবৈধ পন্থায় অর্থ আদায়ের চেষ্টা, কাহালু উপজেলা প্রেসক্লাবের সদস্য পদ পাইয়ে দেওয়ার নাম করে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা, সংগঠনের সদস্যদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করা ও তাদের সম্মান প্রদর্শন না করা, স্বৈরাচারি মনোভাব পোষণ করে স্বেচ্ছাচারিতা করা সহ নানান অভিযোগ রয়েছে। যার তথ্যপ্রমাণ কাহালু উপজেলা প্রেসক্লাবের কাছে রয়েছে এবং ভুক্তভোগীরা কমিটির কাছে অভিযোগ জানিয়েছেন। এসব কারণে কাহালু উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে গত ১৫ই মার্চ জবাবদিহির জন্য মোরশেদুল ইসলাম রবিকে ১ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করা হয়।

উক্ত ১ কার্যদিবসের মধ্যে লিখিত আকারে কারণ দর্শানোর নোটিশের জবাব না দেওয়ায়, গত ১৭ই মার্চ জরুরি ভিত্তিতে কার্যকরী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী মো. মোরশেদুল ইসলাম রবিকে আজ ১৯ মার্চ কাহালু উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদ ইকবাল জিতুর স্বাক্ষরিত বহিষ্কার নোটিশ প্রদান করা হয়।

এলএনডি/ এসএইচ

শেয়ার করুন