ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে বগুড়ায় ছাত্রদলের মানববন্ধন

Liberty News Desk

মহিউদ্দীন, বগুড়াঃ বগুড়ায় সারাদেশে ধর্ষণ, যৌন নিপীড়ন, অনলাইন হয়রানি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (১০ মার্চ) দুপুরে সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার মানববন্ধনে সভাপতিত্ব করেন। তিনি বলেন, “দেশজুড়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বাড়লেও বিচার হয় না বললেই চলে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি চাই।”

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের রজিবুল ইসলাম শাকিল, রাফিউল আল আমিন, আতিকুল ইসলাম বিপ্লব, নাসিফ আল ফায়েদ মারফী, অনিক আহম্মেদ অর্ক, সানভীর ইসলাম সিয়াম, ফাহাদ নুর ইসলাম, আল আমিন সনি, রিয়াজ আহম্মেদ, মাসুদ রানা, জিহাদ রহমান, সারোয়ার সাকিব, মোত্তাকিন, জীম, মুরাদ হাসান, নোমান সাব্বির, সামিউর সাব্বির, হাবিব রহমান, ইমরুল কায়েস, রাব্বি হাসান, সৈকত উদ্দিন, মিলন আহমেদ, রাকিব হাসানসহ সাধারণ শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, নারীদের প্রতি সহিংসতা বন্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে। তারা দাবি করেন, দ্রুত বিচার আইনের আওতায় এনে ধর্ষণ ও যৌন হয়রানির অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান দেন। এতে কলেজের সাধারণ শিক্ষার্থীদেরও উল্লেখযোগ্য অংশগ্রহণ দেখা যায়।

শেয়ার করুন