বাংলাদেশের ৪,০০০ পরিবারে রোজার খাবার পৌঁছে দিল আল-খায়ের ফাউন্ডেশন

Liberty News Desk

পবিত্র রমজান শুরুর আগেই দেশের বিভিন্ন অঞ্চলে ৪,০০০ দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করেছে আল-খায়ের ফাউন্ডেশন।

প্রথম দফায় নওগাঁ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিলেট, টাঙ্গাইল, বরিশাল, কক্সবাজার, নোয়াখালী ও ফেনী জেলায় এই সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি, রোজার মাসজুড়ে চলবে ইফতার বিতরণ কার্যক্রম।

সংগঠনটির কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ সজিব বলেন, “আমরা অভিভূত, কারণ মাঠ পর্যায়ে প্রতিটি কার্যক্রমে স্থানীয় জেলা প্রশাসনের সহযোগিতা পেয়েছি। প্রতিটি বিতরণ কর্মসূচিতে জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে।”

তিনি আরও বলেন, “আমরা সকলে মিলে দারিদ্র্যমুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। বছরের পর বছর আমাদের ওপর আস্থা রাখার জন্য সকল দাতা ও সহযোগী সংস্থাকে আন্তরিক ধন্যবাদ।”

শেয়ার করুন