বগুড়ায় আ.লীগ নেতাদের বিরুদ্ধে মামলা, আসামি ১৮৪ জন

Liberty News Desk
সংগৃহীত

বগুড়ায় বিএনপি নেতা মাহাবুবুর রহমানকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে আ.লীগ সভাপতি ও সম্পাদকসহ ১৮৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অজ্ঞাত আসামি হিসেবে ৩০০ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বগুড়ার শাজাহানপুর আমলী আদালতে সোমবার (২৪ ফেব্রুয়ারি) ১৮৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, এর মধ্যে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান (মজনু), সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু সহ অন্যান্য নেতারা রয়েছেন। মামলায় আরও ৩০০ অজ্ঞাত আসামিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৩ সালের ৫ নভেম্বর শাকপালা এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের কর্মসূচি চলাকালে জেলা আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে ককটেল, পেট্রোল বোমা, গান পাউডার, আগ্নেয়াস্ত্র ও পিস্তল ব্যবহার করে হামলা চালানো হয়। হামলায় বিএনপি নেতা মাহাবুবুর রহমান গুরুতর আহত হন, এবং তার পায়ে গুলি লাগে, যার ফলে তিনি আজীবন পঙ্গু হয়ে যান।

মাহাবুবুর রহমান জানান, এই হামলার পর তিনি টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে চিকিৎসা নেন। তিনি আরও জানান, গত ৫ আগস্টের আগে ফ্যাসিস্ট দলীয় পুলিশের কারণে আইনগত পদক্ষেপ নিতে দেরি হয়েছে।

লিবার্টি/বাইজিদ

শেয়ার করুন