নরসিংদীতে পিকআপভর্তি ৪৬ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

Liberty News Desk

সাইফুল ইসলাম রুদ্র,নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীতে র‌্যাব-১১ এর নরসিংদী ক্যাম্পের সদস্যরা ৪৬ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) নরসিংদী পৌর শহরের শালিধা নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—বরিশালের মুলাদী থানার খাসেরহাট এলাকার আজিজ ঘরামির ছেলে রাকিব ঘরামি (২৮), ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর এলাকার আলেক নূর হোসেনের ছেলে মিলন হোসেন (৩১) এবং গোপালগঞ্জের কাশিয়ানী এলাকার আলামিন শেখ (২৩)।

র‌্যাব-১১ সিপিএসসি নরসিংদী ক্যাম্পের কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শালিধা এলাকায় অভিযান চালিয়ে ৪৬ কেজি গাঁজাসহ একটি পিকআপ জব্দ করা হয় এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে পিকআপের মাধ্যমে নরসিংদীসহ বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করছিল।

এ ঘটনায় নরসিংদী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন