পুরান ঢাকার আরমানিটোলায় ১৪ তলা ভবনে আগুন

Liberty News Desk
ছবি : সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরে বাবুবাজার এলাকার হাজী টাওয়ার নামের ১৪ তলা ভবনের ষষ্ঠ তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস এ তথ্য জানায়। এতে বলা হয়, ভোরের দিকে বাবুবাজার ব্রিজ সংলগ্ন আরমানিটোলার হাজী টাওয়ার ভবনের ৬ তলায় আগুন লাগার সংবাদ পাওয়া যায়। খবর পেয়ে সকাল পৌনে ৭টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগুন নিয়ন্ত্রণে সদরঘাট ফায়ার স্টেশনের ২টি, সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৫টি এবং সূত্রাপুর ফায়ার স্টেশনের ২টিসহ মোট ৯টি ইউনিট কাজ করে। সকাল ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ৮টা ১০ মিনিটে তা সম্পূর্ণ নির্বাপণ করা হয়। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, ভবনটির নিচের অংশ বাণিজ্যিক এবং উপরের অংশ আবাসিক হিসেবে ব্যবহৃত হচ্ছে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিকল্প সিঁড়ি ব্যবহার করে ১৭ জনকে নিরাপদে ভবন থেকে বের করে আনা হয়েছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন