ফেনী সদর উপজেলার শর্শদী বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের একটি শাখায় দুর্বৃত্তরা আগুন দেওয়ার ঘটনা ঘটিয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোর ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে এ ঘটনা ঘটে।
ব্যাংক শাখার ব্যবস্থাপক মনিরুজ্জামান জানান, অগ্নিকাণ্ডে কর্মকর্তা-কর্মচারীদের তিনটি মোটরসাইকেল সম্পূর্ণভাবে পুড়ে গেছে। তবে ব্যাংকের গুরুত্বপূর্ণ কোনো কাগজপত্রে ক্ষয়ক্ষতি হয়নি।
ফেনী মডেল থানার পরিদর্শক সজল কান্তি দাস বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা পেট্রোল ব্যবহার করে আগুন লাগিয়েছে। আগুন দেওয়ার পেছনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এলএনডি/এমআর






