রাজধানীর লালবাগ এলাকার ইসলামবাগে একটি প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের মোট ১০টি ইউনিট কাজ করছে।
বুধবার দুপুরে এ আগুনের সূত্রপাত হয়। তবে প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, দুপুর দেড়টার দিকে আগুনের খবর পেয়ে প্রথম দলটি ১টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে।
শুরুতে লালবাগ থেকে ২টি, হাজারীবাগ থেকে ২টি এবং পলাশী থেকে ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় পরে আরও ৪টি ইউনিট যোগ দেওয়া হয়।
এলএনডি/এমআর






