পাবনায় প্রকাশ্য বিএনপি নেতাকে গুলি করে হত্যা

Liberty News Desk
সংগৃহীত ছবি

পাবনায় প্রকাশ্যে গুলিতে বিরু মোল্লা (৬৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে ঈশ্বরদী উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়নের কামালপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত বিরু মোল্লা কামালপুর মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত আবুল মোল্লার ছেলে। তিনি লক্ষীকুণ্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরিবারের সদস্যরা এই হত্যাকাণ্ডে বিরু মোল্লার চাচাতো ভাই জহুরুল মোল্লাকে দায়ী করেছেন। অভিযুক্ত জহুরুল মোল্লা একই এলাকার মৃত ইসলাম মোল্লার ছেলে।

নিহতের ছেলে রাজিব মোল্লা জানান, জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। তার ভাষ্য অনুযায়ী, জহুরুল মোল্লা জোরপূর্বক তাদের জমি দখল করে রেখেছিলেন এবং মঙ্গলবার গভীর রাতে চরের জমিতে মাটি কেটে বিক্রি করেন। বিষয়টি জানার পর বুধবার সকালে তিনি ও তার বাবা জহুরুল মোল্লার বাড়িতে গিয়ে এর কারণ জানতে চাইলে উত্তেজনার একপর্যায়ে জহুরুল মোল্লা অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালান। এতে বিরু মোল্লা ঘটনাস্থলেই প্রাণ হারান। তিনি বাবার হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন।

অভিযুক্ত জহুরুল মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন