হাদিকে দেখতে ঢাকায় পরিবার, গ্রামের বাড়িতে চুরি

Liberty News Desk
ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ঘটনার সময় বাড়িতে পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।

শুক্রবার দিবাগত রাতে ঝালকাঠির নলছিটি উপজেলার পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের খাসমহল এলাকায় এ চুরির ঘটনা ঘটে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিবেশী গোলাম কিবরিয়া রিয়াজ জানান, ভোরে নামাজে যাওয়ার সময় তিনি হাদির বাড়ির পেছনে দুজনকে দেখতে পান। সন্দেহ হলে দাঁড়াতে বললে তারা দ্রুত পালিয়ে যায়।

বাড়ি দেখাশোনার দায়িত্বে থাকা প্রতিবেশী জান্নাতি আক্তার বলেন, সকালে বাড়ির সামনে একটি গামছায় মোড়ানো কিছু টাকা পড়ে থাকতে দেখে তিনি হাদির বড় বোন ফাতেমা বেগমকে বিষয়টি জানান। পরে বাড়ির ভেতরে ঢুকে আলমারি ভাঙা অবস্থায় পাওয়া যায় এবং সেখানে রাখা নগদ টাকা চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নলছিটি থানার ওসি আরিফুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্ত চলছে এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন