ওয়াজ করতে করতে ঢলে পড়লেন বক্তা, হাসপাতালে মৃত্যু

Liberty News Desk
ছবি : সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে তাফসির মাহফিল চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে একজন ইসলামি বক্তার মৃত্যু হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) রাতে মহিমাগঞ্জ ইউনিয়নের চরবালুয়া গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া বক্তার নাম মাওলানা ফরিদুল ইসলাম (৩৫)। তিনি গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের খামার গোবিন্দপুর গ্রামের খোকা মিয়ার ছেলে।

ফরিদুল ইসলাম মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলের ধর্মীয় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন এবং স্থানীয় ঘোষপাড়া জামে মসজিদের পেশ ইমাম হিসেবেও দায়িত্ব পালন করতেন।

স্বজন ও এলাকাবাসী জানান, চরবালুয়া গ্রামের একটি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তাফসির মাহফিলে তৃতীয় বক্তা হিসেবে বয়ান শুরু করেছিলেন তিনি। কিছুক্ষণ পর তার কথাবার্তা অসংলগ্ন হয়ে যায় এবং মুহূর্তেই তিনি সামনে থাকা টেবিলের ওপর পড়ে যান। দ্রুত তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং পরে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৮ ডিসেম্বর) ভোরে তার মৃত্যু হয়।

সোমবার সকাল ১১টায় মহিমাগঞ্জ আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম জানাজা এবং বিকেলে খামার গোবিন্দপুর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মাত্র আড়াই বছর বয়সী এক সন্তান রেখে মারা যান মাওলানা ফরিদুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন আইডিয়াল একাডেমিক স্কুলের পরিচালক মোত্তালিব হোসেন সরকার।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন