দিনাজপুরে বাস–ইজিবাইক সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত

Liberty News Desk
ছবি : সংগৃহীত

দিনাজপুর সদর উপজেলায় মিনিবাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজন প্রাণ হারিয়েছেন। আরও চারজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

শনিবার (২২ নভেম্বর) বিকেল ৩টার দিকে দিনাজপুর–দশমাইল সড়কের নশিপুর গম গবেষণা কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত ও আহতদের পরিচয় এখনো নিশ্চিত হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি মো. নুরুজ্জামান জানান, বিপরীত দিক থেকে আসা মিনিবাসের সঙ্গে ইজিবাইকের সরাসরি সংঘর্ষে ইজিবাইকটি বিধ্বস্ত হয়ে যায় এবং ঘটনাস্থলেই চার যাত্রী মারা যান।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ থানায় আনা হচ্ছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন