২১ নভেম্বরের ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় নিহতদের পরিবারকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। ঢাকায় বসবাসকারী বা ঢাকায় অবস্থানকালে দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের পরিবার এ সহায়তা পাবেন।
শুক্রবার রাতে এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক মো. রেজাউল করিম এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভূমিকম্পে আহত ব্যক্তিদের জন্য সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত সহায়তার ব্যবস্থা থাকবে। চিকিৎসকের সুপারিশ অনুযায়ী আহত ব্যক্তি এই সহায়তা নিতে পারবেন। রোগী নিজে যোগাযোগে অক্ষম হলে তার অ্যাটেনডেন্ট বা নিকটাত্মীয় জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের +৮৮০১৭০০৭১৬৬৭৮ নম্বরে যোগাযোগ করে সহায়তা গ্রহণ করতে পারবেন।
ঢাকায় বসবাসকারী বা ঢাকায় এসে দুর্ঘটনায় আহত হয়েছেন—এমন যেকোনো ব্যক্তি এ সহযোগিতার আওতায় থাকবেন।
এলএনডি/এমআর






