ভূমিকম্পে বংশালে ভবনের রেলিং ধসে ৩ জনের মৃত্যু

Liberty News Desk
সংগৃহীত ছবি

রাজধানীর বংশালের কসাইটুলিতে ভূমিকম্পের সময় পাঁচতলা একটি ভবনের রেলিং ভেঙে পড়ে তিন পথচারীর মৃত্যু হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভূমিকম্প অনুভূত হওয়ার কিছুক্ষণ পরই কসাইটুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে জানা যায়, হঠাৎ শক্তিশালী কম্পন শুরু হলে ভবনের উপরের তলার রেলিং নিচে পড়ে। সে সময় সড়ক দিয়ে হাঁটা তিন পথচারী ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

বংশাল থানার উপপরিদর্শক (এসআই) আশিষ জানান, ভূমিকম্পের সময় রেলিং ভেঙে পড়ায় তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে কাজ করছে।

উল্লেখ্য, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন