রাজধানীর মিরপুরে পল্লবী থানার ঠিক পাশে তিন দফা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মাকসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পল্লবী থানার পাশেই অবস্থিত আবাসন ও ল্যান্ড ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান ‘সাগুফতা’র মূল ফটকের সামনে এ বিস্ফোরণ ঘটে।
উপকমিশনার মাকসুদুর রহমান জানান, রাত প্রায় ৮টা ৪৫ মিনিটের দিকে কালশী ফ্লাইওভার থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে।
এর মাত্র দুই দিন আগে, সোমবার সন্ধ্যায় একই এলাকায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছিল পল্লবী যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে।
এলএনডি/এমআর






