মহাসড়কের পাশে লাগেজ ভর্তি ৩২ পেট্রোলবোমা উদ্ধার

Liberty News Desk
ছবি : সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মহাসড়কের পাশ থেকে একটি লাগেজ ভর্তি ৩২টি পেট্রোলবোমা উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদি ইউনিয়নের মুনসুরাবাদ এলাকার সড়কের পাশ থেকে এসব বোমা উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নাশকতার প্রস্তুতির খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ অভিযান চালায়। অভিযানের খবর পেয়ে দুর্বৃত্তরা লাগেজ ফেলে পালিয়ে যায়। পরে সড়কের পাশে রাখা লাগেজটি খুলে দেখা যায়, এর ভেতরে ৩২ বোতল পেট্রোলবোমা রয়েছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, ফেলে যাওয়া লাগেজে ৩২ বোতল পেট্রোলবোমা উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি, তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এর আগের দিন, বুধবার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের এক প্রবাসীর বাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক, ককটেল তৈরির উপকরণ ও পেট্রোলবোমা উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় তিনজনকে আটক করা হয়।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন