রাজবাড়ীতে জুট মিলে আগুন, কোটি টাকার ক্ষতির আশঙ্কা

Liberty News Desk

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অরিয়েট জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন মিল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের পাশে অবস্থিত ওই কারখানায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

অরিয়েট জুট মিলের কর্মকর্তা হরে কৃষ্ণ বৈরাগী জানান, “সন্ধ্যার কিছু পর মিলের পেছনের একটি গোডাউনে আগুন দেখতে পেয়ে শ্রমিকরা চিৎকার করে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। আগুন লাগার সময় গোডাউনটিতে কোনো শ্রমিক ছিল না, তাই হতাহতের ঘটনা ঘটেনি। তবে আর্থিক ক্ষতি অনেক বেশি।”

মিলের নির্বাহী পরিচালক আলী আহম্মেদ জানান, “খবর পেয়ে রাজবাড়ী থেকে আমি ঘটনাস্থলে এসেছি। ঠিক কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা যায়নি। এখানে প্রায় ৩০ হাজার মণ পাট ছিল, যার আনুমানিক মূল্য প্রায় ১৩ কোটি টাকা। পাশাপাশি একটি বড় গোডাউন সম্পূর্ণ পুড়ে গেছে।”

রাজবাড়ী সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শামিম মোল্লা বলেন, “রাজবাড়ী সদর ও গোয়ালন্দ স্টেশনের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাটে আগুন লাগায় নেভাতে সময় লাগছে। কীভাবে আগুন লেগেছে, তা তদন্ত শেষে জানা যাবে।”

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন