ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগুন

Liberty News Desk
ছবি : সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, মোহাম্মদপুর স্টেশন থেকে দুটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। তবে বাসটি চলন্ত অবস্থায় ছিল নাকি পার্কিং করা ছিল, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়দের বরাতে জানা যায়, আগুন লাগার কিছুক্ষণ আগে সাত-আটজন তরুণ বাসটির পাশে হাঁটছিলেন। পরে হঠাৎই বাসে আগুন ধরে যায়। ঘটনাটি দুর্ঘটনা নাকি নাশকতা, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এর আগে সোমবার ভোরে মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায়ও দুটি বাসে আগুনের ঘটনা ঘটে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন