রাজধানীতে সকালে পৃথক দুটি স্থানে দুইটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এ দুটি অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম ঘটনাটি ঘটে বাড্ডার ব্র্যাক ইউনিভার্সিটির সামনে। সেখানে দুর্বৃত্তরা আকাশ এন্টারপ্রাইজ নামের একটি বাসে আগুন দেয়।
অন্যদিকে, গুলশান থানার শাহজাদপুর বাঁশতলায় ভিক্টর ক্লাসিক নামের আরেকটি বাসেও দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে।
তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিসংযোগের পর বাড্ডা এলাকায় যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ও বাসগুলো সড়ক থেকে সরিয়ে নেয়।
এলএনডি/এমআর






