মোহাম্মদপুরে গ্যারেজে অগ্নিকাণ্ড, তিনটি গাড়ি পুড়ে ছাই

Liberty News Desk

রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের পাশে একটি গ্যারেজে আগুন লেগে তিনটি গাড়ি পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত গাড়িগুলোর মধ্যে একটি পিকআপ, একটি অ্যাম্বুলেন্স ও একটি প্রাইভেটকার রয়েছে।

শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাত ১২টার কিছু পর এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনায় কোনো প্রাণহানি হয়নি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

গ্যারেজ মালিকের অভিযোগ, রাতের দিকে একটি মোটরসাইকেলে তিনজন ব্যক্তি এসে গ্যারেজে আগুন ধরিয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে থাকা একটি গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন পাশের আরও দুটি গাড়িতে ছড়িয়ে পড়ে।

গ্যারেজ ও গাড়ির মালিকদের দাবি, এই অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন