গাইবান্ধায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু

Liberty News Desk
ছবি : সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মরদেহ বর্তমানে থানায় রাখা হয়েছে। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহগুলো ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি।

এর কয়েক ঘণ্টা আগে একই জেলায় সুন্দরগঞ্জ উপজেলায় গরু চোর সন্দেহে আরেকজনকে পিটিয়ে হত্যা করা হয়। নিহতের নাম আবদুস সালাম (৫০), তিনি বেলকা ইউনিয়নের রামডাকুয়া গ্রামের ওমেদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সালাম মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ ঘটনায় জড়িত সন্দেহে দুলালী বেগম (৪৩) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। তিনি বেলকা নবাবগঞ্জ গ্রামের আবদুল গণি মিয়ার স্ত্রী।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন