সেন্টমার্টিন দ্বীপে যেতে মানতে হবে ১২ নির্দেশনা

Liberty News Desk
ছবি : সংগৃহীত

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ডিসেম্বর ও জানুয়ারিতে পর্যটকদের রাত্রিযাপনের অনুমতি দেওয়া হয়েছে। তবে নভেম্বরে শুধু দিনের বেলায় ভ্রমণ করা যাবে এবং ফেব্রুয়ারি মাসে দ্বীপে পর্যটক যাতায়াত সম্পূর্ণ বন্ধ থাকবে।

বুধবার (২২ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় দ্বীপে পরিবেশবান্ধব পর্যটন নিশ্চিত করতে ১২ দফা নির্দেশনা জারি করেছে। মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নির্দেশনা প্রকাশ করা হয়।

পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের পরিচালক মো. জমির উদ্দিন বলেন, সেন্টমার্টিনের অনন্য প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্য ও প্রতিবেশ সংরক্ষণের লক্ষ্যে এ নির্দেশনা দেওয়া হয়েছে এবং তা কার্যকর করা হবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, বিআইডব্লিউটিএ (বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ) পরিবেশ মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া দ্বীপগামী কোনো নৌযানের অনুমতি দিতে পারবে না।

পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ড অনুমোদিত ওয়েবসাইট থেকে অনলাইনে টিকিট নিতে হবে, যেখানে ট্রাভেল পাশ ও কিউআর কোড থাকতে হবে। কিউআর কোড ছাড়া টিকিট অবৈধ গণ্য হবে।

দ্বীপে প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক ভ্রমণের সুযোগ পাবেন। রাতে সৈকতে আলো জ্বালানো, শব্দ সৃষ্টি, বারবিকিউ আয়োজন, কেয়া বনে প্রবেশ বা প্রবাল ও সামুদ্রিক প্রাণী সংগ্রহ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

এছাড়া সৈকতে মোটরসাইকেল, সি-বাইকসহ যেকোনো মোটরচালিত যানবাহন চলাচলও নিষিদ্ধ করা হয়েছে।

দ্বীপে পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক (যেমন চিপসের প্যাকেট, প্লাস্টিক চামচ, স্ট্র, শ্যাম্পুর মিনিপ্যাক ইত্যাদি) বহন ও ব্যবহার নিরুৎসাহিত করা হয়েছে। পর্যটকদের নিজস্ব পানির বোতল বা ফ্লাস্ক সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

সরকার মনে করে, এই নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে সেন্টমার্টিনের নাজুক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষিত থাকবে এবং দ্বীপটি হয়ে উঠবে দায়িত্বশীল ও পরিবেশবান্ধব পর্যটনের উদাহরণ।

উল্লেখ্য, মঙ্গলবার পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ নির্দেশনাগুলো বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং ই-টিকিটিং ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন