রাজধানীতে যাত্রীবাহী বাসে গুলি ও অগ্নিসংযোগ

Liberty News Desk
সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় যাত্রীবাহী আলিফ পরিবহনের একটি বাসে গুলি ছোড়া ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৭টার দিকে মেট্রোরেলের ২৬৬ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন।

বাসের চালক, সহকারী ও যাত্রীদের বরাত দিয়ে তিনি জানান, সেনপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি হাত ইশারা করে বাসটি থামাতে বলেন। থামার পর তারা চালক ও তার সহকারীকে মারধর করে বাস থেকে নামিয়ে দেয়। এ সময় আতঙ্কিত যাত্রীরাও দ্রুত বাস থেকে নেমে পড়েন। পরে দুষ্কৃতকারীরা বাসটির সামনের অংশে কয়েক রাউন্ড গুলি ছুড়ে এবং অগ্নিসংযোগ করে।

কে বা কারা এবং কেন এ ঘটনা ঘটিয়েছে—এমন প্রশ্নে ওসি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, সম্প্রতি আলিফ পরিবহনের কিছু কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এতে ক্ষুব্ধ হয়ে ছাঁটাই হওয়া কর্মীদের একটি অংশ এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে।

তিনি আরও বলেন, ঘটনাস্থল পরিদর্শন শেষে বাস মালিকদের মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন