মাদারীপুরে বিএনপি নেতা খোকন তালুকদারের পূজামন্ডপ পরিদর্শন

Liberty News Desk

শাহাজাদী সুলতানা, মাদারীপুর প্রতিনিধিঃ শারদীয় দূর্গাপুজা উপলক্ষে মাদারীপুরের কালকিনি, মাদারীপুর সদর ও ডাসার উপজেলার ১২০ টি পূজামন্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় ও পূজামন্ডপে আর্থিক সহযোগীতা প্রদান করেন বিএনপির সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান ডালুকদার খোকন।

সোমবার, মঙ্গল ও বুধবার (২৯, ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর ) দুপুর ২ টা থেকে গভীর রাত পর্যন্ত যথাক্রমে কালকিনির ৩৭টি, সদরের ৩৫ টি ও ডাসারের ৪৮ টি সহ কালকিনি- মাদারীপুর-৩ আসনের মোট ১২০টি পূজামণ্ডপ পরিদর্শন, হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় ও প্রত্যেকটি পূজামন্ডপে নূন্যতম ১০ হাজার টাকা করে আর্থিক সহযোগীতা প্রদান করেন।

উক্ত মতবিনিময় সভা সমূহে খোকন তালুকদার বলেন তারেক রহমান হিন্দু মুসলিম ধনী গরিব কোন কিছুর বৈষম্য দেখতে চায়না। আপনাদের ভালোবাসায় বিএনপি আগামীতে সরকার গঠন করে আপনাদের পাশে থাকবে এবং দেশের প্রত্যেকটা নাগরিক যেন সমানভাবে গনতন্ত্রের স্বাদ গ্রহণ করতে পারে সেটাই হচ্ছে তারেক রহমান এর মূল উদ্দেশ্য। তিনি আরো বলেন ভেদাভেদ ভুলে আমরা প্রত্যেকটা পূজা মন্ডপের পাহাড়ায় থাকবো। আপনাদের যেকোনো সমস্যায় আমাকে ডাকবেন। শুধু পূজার সময় নয় আপনাদের যেকোন সমস্যায় আমিসহ বিএনপির সকল নেতৃবৃন্দ সারাজীবন সুখেদুঃখে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। তিনি আরো বলেব তারেক রহমান বাংলাদের প্রত্যেকটা মানুষকে সমান গুরত্ব দেওয়ার চেষ্টা করেন। তিনি ধনী-গরীবের কোন বৌষম্য চাননা। তিনি চান সমাজের প্রত্যেকটা নাগরিক যেন তার মৌলিক অধিকার সমানভাগে ভোগ করতে পারেন। আপনারা বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আনলে বিএনপি আপনাদেরকে একটি বৈষম্যীন রাষ্ট্র উপহার দিবে ইনশাআল্লাহ।

উক্ত পূজা মন্ডপ সমুহ পরিদর্শনের সময় পূজা উদযাপন কমিটির জেলা ও উপজেলা নেতৃবৃন্দ, মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান মুরাদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মর্তুজা আলম ঢালী, কালকিনি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব হোসেন মুন্সি, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য গাউছ-উর রহমান, ডাসার উপজেলা বিএনপি নেতা মোঃ আলাউদ্দিন তালুকদার, কালকিনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম খান, যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ ইসমাইল হোসেনসহ মাদারীপুর জেলা, কালকিনি উপজেলা, মাদারীপুর সদর উপজেলা ও ডাসার উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন