খাগড়াছড়িতে অবরোধ স্থগিত

Liberty News Desk
সংগৃহীত ছবি

শারদীয় দুর্গোৎসবের প্রতি শ্রদ্ধা জানানো এবং প্রশাসনের পক্ষ থেকে উত্থাপিত ৮ দফা দাবির বিষয়ে বাস্তবায়নের আশ্বাস পাওয়ায় খাগড়াছড়িতে চলমান অবরোধ আগামী ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে জুম্ম ছাত্র-জনতার মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সভায় সংগঠনের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত থেকে প্রশাসনের কাছে ৮ দফা দাবিনামা তুলে ধরে। সভায় প্রশাসন দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস প্রদান করে।

এছাড়া, গুইমারায় সংঘটিত ঘটনার তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রশাসনের ইতিবাচক ভূমিকা ও উদ্যোগের প্রতি আস্থা রেখে এবং হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনের স্বার্থে, মঙ্গলবার রাত ১১টা থেকে অবরোধ কর্মসূচি ৫ অক্টোবর পর্যন্ত বা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে, ৮ দফা দাবির বাস্তবায়ন না হলে পুনরায় শান্তিপূর্ণ কিন্তু আরও কঠোর কর্মসূচি ঘোষণারও ইঙ্গিত দিয়েছে সংগঠনটি।

উল্লেখ্য, খাগড়াছড়িতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে জুম্ম ছাত্র-জনতার উদ্যোগে গত শনিবার (২৭ সেপ্টেম্বর) থেকে টানা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ পালন করা হচ্ছিল। এর আগে শুক্রবার আধাবেলা অবরোধ কর্মসূচি পালিত হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শনিবার খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারা উপজেলায় জারি করা ১৪৪ ধারা এখনও কার্যকর রয়েছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন