অসুস্থ ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেন ছাত্রদল নেতা

Liberty News Desk
ছবিঃ লিবার্টি নিউজ

বগুড়া প্রতিনিধি: বগুড়ার সরকারি শাহ্ সুলতান কলেজর ইন্টার প্রথম বর্ষের এক সাধারণ শিক্ষার্থী (ছাত্রী) শ্বাসকষ্ট জনিত সমস্যায় হঠাৎ অসুস্থ হয় পরে। বৃহস্পতিবার দুপুর ১টায় ছত্রদলের নেতারা তাৎক্ষণিক তাকে  চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করেন।

খবর পেয়ে সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলে সদস্য সচিব সোহাগ হোসেন ও রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা আহত ছাত্রীকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন এবং দ্রুততার সাথে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করান।

এমন মানবিক কাজে সহযোগীতার জন্য এগিয়ে আসা জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সোহান ইসলাম, কলেজ  ছাত্রদলের  যুগ্ম আব্বায়ক  সবুজ আহমেদ, যুগ্ম আহ্বায়ক রোমান হোসেন, ছাত্রদল নেতা রাইহান হোসেনসহ ছত্রদলের নেতাকর্মীদের প্রশংসা করেন স্থানীয় ও কলেজের শিক্ষার্থীরা।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন