টঙ্গীতে বিস্ফোরণ : আরও এক ফায়ার ফাইটারের মৃত্যু

Liberty News Desk
ছবি : সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ফায়ার ফাইটার নুরুল হুদা (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম জানান, গত ২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় একটি কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। আগুন নেভানোর সময় নুরুল হুদা মারাত্মকভাবে দগ্ধ হন। তার শরীরের প্রায় শতভাগ পুড়ে যায়। গুরুতর অবস্থায় তাকে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চারদিন চিকিৎসাধীন থাকার পর বুধবার তিনি মৃত্যুবরণ করেন।

দেশের জন্য জীবন উৎসর্গ করা এই সাহসী কর্মীর মৃত্যুতে সহকর্মীসহ পুরো ফায়ার সার্ভিস পরিবার শোক প্রকাশ করেছে। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) একই ঘটনায় আরেক ফায়ার ফাইটার শামীম আহমেদ মারা যান। তার শরীরেরও শতভাগ দগ্ধ হয়েছিল। বর্তমানে আরও দুইজন ফায়ার কর্মী চিকিৎসাধীন আছেন— একজনের শরীরের ৪২ শতাংশ এবং আরেকজনের পাঁচ শতাংশ দগ্ধ।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন