টেকনাফে মানব পাচারকারী চক্রের আস্তানা থেকে নারী-শিশুসহ ৮০ জন উদ্ধার

Liberty News Desk
ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় অপহরণ ও মানবপাচার চক্রের আস্তানায় যৌথ অভিযান চালিয়েছে বিজিবি ও র‍্যাব। অভিযানে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা এবং বিভিন্ন সময়ে অপহৃত অন্তত ৮০ জন নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করা হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত টানা এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চক্রের সদস্যরা পাহাড় থেকে যৌথবাহিনীকে লক্ষ্য করে গুলি ও পাথর নিক্ষেপ করে।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ ব্যাটালিয়ন (বিজিবি-২) এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, সীমান্ত এলাকায় মানবপাচার ও অপহরণের ঘটনা বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা তৎপর রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে রাজারছড়া পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে একটি আস্তানা ঘেরাও করা হয়।

এ সময় পাল্টা হামলার মুখে পড়লেও অভিযান চালিয়ে নারী, পুরুষ ও শিশুসহ প্রায় ৮০ জনকে উদ্ধার এবং চার পাচারকারীকে আটক করা হয়। এ ছাড়া ঘটনাস্থল থেকে দুটি দেশীয় একনলা বন্দুক, একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন