ভাড়া বাসায় মিলল রূপপুর বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রাশিয়ান যুবকের লাশ

Liberty News Desk
ছবি : সংগৃহীত

ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক রাশিয়ান নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরের জিগাতলা এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ পাওয়া যায়।

নিহতের নাম কারপোভ ক্রিল (২৬)। তিনি প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ইএসকেএম কোম্পানিতে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন।

ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন জানান, ক্রিল ওই এলাকার চিকিৎসক আনোয়ার হোসেনের বাড়ির পঞ্চম তলার ফ্ল্যাটে একা থাকতেন। সেদিন রাতে রাশিয়ায় থাকা তার পরিবার ফোনে যোগাযোগ করতে না পেরে বিষয়টি কোম্পানির সিকিউরিটি অফিসারকে জানায়। পরে দোভাষী ও পাশের ফ্ল্যাটে থাকা আরেক রাশিয়ান নাগরিককে সঙ্গে নিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায়, তিনি বিছানায় উপুড় হয়ে পড়ে আছেন। পরে রাশিয়ান চিকিৎসক মিখাইল এসে তাকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ক্রিল ব্রেইন স্ট্রোকে মারা গেছেন।

কিছুদিন আগে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন