খাজা শরফুদ্দীন চিশতির মাজার স্থানান্তরের চক্রান্তের পরিণাম ভালো হবে না

Liberty News Desk
ছবি : সংগৃহীত

ঐতিহ্যবাহী হযরত খাজা শরফুদ্দীন চিশতি (রহ.)-এর মাজার (হাইকোর্ট মাজার) স্থানান্তরের চেষ্টা এবং আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব মুফতি গিয়াস উদ্দীন আত-তাহেরীসহ সূন্নী নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে সংগঠনটি।

বুধবার বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আহলে সুন্নাত ওয়াল জামাআতের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কো-চেয়ারম্যান মুফতি কাজী অধ্যাপক মহিউদ্দিন লতিফী আল কাদেরী। প্রধান অতিথির বক্তব্যে আহলে সুন্নাতের মহাসচিব অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মারুফ বলেন, “হাইকোর্ট মাজার স্থানান্তরের ষড়যন্ত্র ও সুন্নী আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলার পরিণাম শুভ হবে না। ইতিহাস সাক্ষী, যারা এ ধরনের ষড়যন্ত্র করেছে, তারা শেষ পর্যন্ত আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে।”

মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতা মুফতি মাওলানা খাজা আরিফুর রহমান তাহেরী, মাওলানা আ.ন.ম. মাসুদ হোসেন আল কাদেরী, আল্লামা মোশাররফ হোসেন হেলালী, অধ্যাপক এম এ মোমেন, অধ্যক্ষ আজম হেলাল উদ্দীন, পীর ফকির মুসলিম উদ্দীন, গোলাম মাহমুদ ভূইয়া মানিক, মুনসুর আহমদ, পীর কুতুবউদ্দিন শাহেদ বখশি, মোহাম্মদ আব্দুল মতিন, ফিরোজ আলম খোকন, অ্যাডভোকেট ইকবাল হাসান, মাওলানা আশেকুর রহমান হাশেমী, মুহাম্মদ আবদুল হাকিম, মাওলানা রুহুল আমিন ভূঁইয়া (চাঁদপুর), কাজী মোহাম্মদ জসিম উদ্দিন নুরী, তোফায়েল আহমদ, অধ্যক্ষ আবু নাসের মোহাম্মদ মুসা, এস এম তারেক হোসাইন, মুহাম্মদ হানিফ আব্দুল খালেক প্রমুখ।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন