ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, পুলিশকে ধাওয়া

Liberty News Desk
ছবি : সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে বিক্ষোভকারীরা উপজেলা পরিষদ ও থানা প্রাঙ্গণে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর প্রায় ১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি কার্যালয় ভাঙচুর করে এবং অগ্নিসংযোগ চালায়। পাশাপাশি থানায় হামলা চালিয়ে পুলিশের অন্তত তিনটি গাড়ি, মোটরসাইকেলসহ বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত করে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার পর থেকে ফরিদপুর-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পুরো এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান জানান, সকালে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও দুপুরের দিকে হঠাৎ বিপুল সংখ্যক বিক্ষোভকারী উপজেলা পরিষদ ও থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তিনি বলেন, বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

প্রসঙ্গত, জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাস সংক্রান্ত গেজেটে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়। এর প্রতিবাদে স্থানীয়রা গত পাঁচদিন ধরে মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করে আসছে, ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যানবাহন চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন