মাছ ধরার ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩ জেলে

Liberty News Desk
ছবি : সংগৃহীত

পটুয়াখালীর মহিপুরে খাপড়াভাঙ্গা নদীতে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন জেলে দগ্ধ হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে মহিপুর মৎস্য বন্দরের আলমগীর মৃধার তেলের ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে জহির হোসেন (৫৫) সবচেয়ে বেশি আহত হয়েছেন। তার শরীরের প্রায় ৫৫ শতাংশ পুড়ে যাওয়ায় প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুই জেলে শহিদুল ইসলাম (৩০) ও সাইফুল ইসলাম (৩০) মহিপুরেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

চোখের দেখা ঘটনা বর্ণনা করে জেলে আবদুল মালেক জানান, “আমি ট্রলারের পাশে কাজ করছিলাম। হঠাৎ বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরিত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। আমরা দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনি। না হলে পুরো ট্রলারটি পুড়ে যেত।”

উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, ফারুক মাঝির ট্রলারে রান্না করার সময় এ বিস্ফোরণ ঘটে। আহতদের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এদিকে মহিপুর থানার ওসি (তদন্ত) অনিমেশ হালদার বলেন, “আমরা বিষয়টি জানতে পেরেছি এবং খোঁজখবর নিচ্ছি। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন