দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের নিচে প্রাইভেটকার, বাবা-মেয়ে নিহত

Liberty News Desk
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের নিচে প্রাইভেটকার ঢুকে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন বাবা ও তার ছোট মেয়ে, আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঠাকুরদীঘি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

নিহতরা হলেন রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের বাসিন্দা গোলাম সরওয়ার (৪২) ও তার তিন বছরের মেয়ে মুসকান। আহতদের মধ্যে আছেন—সরওয়ারের স্ত্রী উম্মে সালমা (৩২), ছেলে আহমেদ ইমতিয়াজ (৯), স্বজন সাগর (৩০) এবং গাড়িচালক গিয়াস উদ্দিন (৩০)। সাগর ও গিয়াস উদ্দিনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে পরিবার নিয়ে ভ্রমণের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হয়েছিলেন গোলাম সরওয়ার। তাদের চট্টগ্রামের ফয়’স লেক ও কক্সবাজারে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু ভোরে মিরসরাইয়ের পথে দুর্ঘটনার কবলে পড়ে তারা।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক বোরহান উদ্দিন জানান, নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের নিচে ঢুকে যায়। ঘটনাস্থলেই বাবা-মেয়ে নিহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়, পরে দুজনকে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত গাড়ি দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন