বরিশাল প্রতিনিধি : “মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যাবস্থা গড়ে তুলুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশাল সিভিল সার্জন অফিসের আয়োজনে এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানে’র বাস্তবায়নে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৫ উপলক্ষ্যে মাতৃদুদ্ধ বিকল্প আইন ২০১৩ এর বিধিমাল ২০২৭ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৯ সেপ্টেম্বর সকাল ১০টায় জেলা স্বাস্থ্য বিভাগীয় প্রশিক্ষণ কেন্দ্রের সভাকক্ষে উক্ত কর্মশালায় বরিশাল সিভিল সার্জন ডা: এস. এম. মনজুর-এ-এলাহী’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মো: ইউনুস আলী, উপ-পরিচালক ডা. রওশন জাহান আক্তার, বরিশালের ১০টি উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, চিকিৎসক বৃন্দ, প্রশাসনের ব্যাক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা মাতৃদুগ্ধ পান বিষয়ক স্বাস্থ্য বার্তা ও এর উপকারিতা সম্পর্কে আলোচনা করেন।
এলএনডি/এমআর






