শাজাহানপুরে পূর্বপাড়া শাহী জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন অনুষ্ঠিত

Liberty News Desk
ছবিঃ লিবার্টি নিউজ

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পূর্ব পাড়া শাহী জামে মসজিদ এর ছাদ ঢালাই কাজের উদ্বোধন হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে কুরআন তিলাওয়াত ও মোনাজাতের মাধ্যমে ঢালাই কাজের শুভ সূচনা করা হয়।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার মাঝিড়া ইউনিয়নের পূর্বপাড়া শাহী জামে মসজিদের ছাদ ঢালায়ের উদ্বোধন করেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন। এ সময় তিনি বলেন, এই মসজিদ আমাদের এলাকার একটি ধর্মীয় ও সামাজিক মিলনস্থল। ছাদ ঢালাই কাজের মাধ্যমে মসজিদের কাঠামোগত উন্নয়নে বড় এক ধাপ এগিয়ে গেলাম। ভবিষ্যতে এই মসজিদকে আরও আধুনিক ও জনবান্ধব রূপে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই ছাদ ঢালাই কাজ স্থানীয় মুসল্লিদের আন্তরিকতা ও অর্থনৈতিক সহযোগিতায় সম্ভব হয়েছে। ভবিষ্যতেও সবাইকে একসঙ্গে থেকে মসজিদের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণের আহ্বান জানানো হয়

এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আবু জাফর আলমগীর, সহ-সাংগাঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, যুব-বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, খোট্টা পাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিক, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাংগাঠনিক সম্পাদক মোশারফ হাসান, মসজিদ কমিটির সভাপতি আলমগীর হোসেন আলম, সাধারণ সম্পাদক সাদিকুর রহমানসহ কমিটির অন্যান্য  সদস্য ও স্থানীয় এলাকার বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দেশের শান্তি, মুসলিম উম্মাহর ঐক্য এবং মসজিদের সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত শেষে উপস্থিতিদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন