পথে বিচ্ছিন্ন ১৯ বগি ফেলে চট্টগ্রামে পৌঁছায় পর্যটক এক্সপ্রেসের ইঞ্জিন

Liberty News Desk
ছবি : সংগৃহীত

কক্সবাজার থেকে ঢাকাগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন হঠাৎ বগি থেকে আলাদা হয়ে যায়। এতে ১৯টি বগি মাঝপথে পড়ে থাকে আর ইঞ্জিন পৌঁছে যায় চট্টগ্রামে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনাটি ঘটে সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের পটিয়া উপজেলার কমলমুন্সির হাট স্টেশন এলাকায়। রাত ১১টা পর্যন্ত বগিগুলো রেললাইনে দাঁড়িয়ে থাকলেও পরে পাহাড়তলী থেকে উদ্ধারকারী ইঞ্জিন পাঠানো হয়।

সূত্র জানায়, ট্রেনে প্রায় ৮০০ যাত্রী ছিলেন। দুর্ঘটনা না ঘটলেও যাত্রীদের ভোগান্তি ও আতঙ্কের সৃষ্টি হয়। পরে উদ্ধারকারী ইঞ্জিন এসে বগিগুলোকে গন্তব্যে পৌঁছে দেয়।

রেলওয়ে কর্মকর্তারা জানান, কক্সবাজার থেকে ছাড়ার পর কমলমুন্সির হাট স্টেশনে পৌঁছালে ইঞ্জিনের বাফার হুক ও হোস পাইপ ভেঙে যায়। এতে বগি থেকে ইঞ্জিন আলাদা হয়ে যায় এবং ইঞ্জিন চট্টগ্রামের দিকে চলে যায়।

পটিয়া রেলস্টেশনের মাস্টার মোহাম্মদ পাভেল জানান, উদ্ধারকারী ইঞ্জিন পাঠিয়ে যাত্রীদের নিরাপদে পৌঁছে দেওয়া হয়।

উল্লেখ্য, এর আগে গত ২৬ জুলাই কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের গার্ড ব্রেক বগির হুক ভেঙে গিয়ে মূল ট্রেন থেকে বগি বিচ্ছিন্ন হয় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী স্টেশনে। সেবারও যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছিল।

ঘন ঘন এ ধরনের ঘটনায় রেলওয়ের যান্ত্রিক ত্রুটি ও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন