পুলিশের ওপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত এক কনস্টেবল

Liberty News Desk
ছবি : সংগৃহীত

রাজধানীর আদাবর এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। সোমবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সুনিবিড় হাউজিং এলাকার একটি গ্যারেজে এ ঘটনা ঘটে।

ঘটনায় আহত কনস্টেবলের নাম আল-আমিন, তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া আরও দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের অভিযানে অংশ নেয় পুলিশ। এ সময় আদাবরের কিশোর গ্যাং চক্রের মূল হোতা জনি ও রনি ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে কনস্টেবল আল-আমিন গুরুতর জখম হন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান ঘটনাটি নিশ্চিত করে বলেন, ৯৯৯-এ দুই পক্ষের বিরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় হঠাৎ একদল যুবক এসে কনস্টেবল আল-আমিনকে কোপ দেয় এবং পালিয়ে যায়। তার হাতে গুরুতর আঘাত লেগেছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন